রবিবার, ১৫ এপ্রিল, ২০১২

লক্ষ্মীপুরে ডেসটিনি প্রধানের বিরুদ্ধে সমন

লক্ষ্মীপুরে ডেসটিনি প্রধানের বিরুদ্ধে সমন


Wed, Apr 11th, 2012 6:03 pm BdST




লক্ষ্মীপুর, এপ্রিল ১১ - প্রতারণা মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন এবং ভাইস-চেয়ারম্যান মো. গোফরানুল হকের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

লক্ষ্মীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আওলাদ হোসেন ভূইয়া বুধবার এ আদেশ দেন।

সকালে ডেসটিনি ২০০০ লিমিটেড’র পিএসডি (প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটর) পদবি অর্জনকারী মো. মুরাদ হোসেন পাটওয়ারী মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৩ জুন আসামিদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, মো. মুরাদ হোসেন পাটওয়ারী ডেসটিনি’র কাছে কমিশন ও পিএসডি মুনাফাসহ দুই কোটি ৫১ লাখ টাকা পান। ওই টাকা তাকে পরিশোধ না করায় ওই দু’জনের বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, জাকির হোসেন, মনছুর জিলানী, জাহাঙ্গীর আলম ভূইয়া, খায়ের আলম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন