ফের চুমু খাওয়ার ইচ্ছা
শোবিজ
মঞ্চে দাঁড়িয়ে ব্রিটনি স্পিয়ার্সকে আবারও সেই বিখ্যাত চুমু খেতে উদগ্রীব হয়ে আছেন 'কুইন অফ পপ' মেডোনা। ৫৩ বছর বয়সী মেডোনা ২০০৩ সালের এমটিভির ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে চুমু খেয়েছিলেন ব্রিটনিকে। সে বিষয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জিজ্ঞাসা করা হলে মেডোনা লিখেছেন, ব্রিটনি স্পির্য়াস প্লিজ মঞ্চে এসে তুমি আমাকে আবারও চুমু দাও। আমি তোমাকে মিস করছি।
তবে কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো খবর হলো_ ব্রিটনিরও সম্মতি আছে এতে। ওই টুইট'র প্রতিউত্তরে ব্রিটনি লিখেছেন, মেডোনা আমিও দিন গুনছি!
আরও জানা গেছে, ব্রিটনি ছাড়াও মেডোনার টুইটার কথাপকথন চলছে পপতারকা কেটি পেরির সঙ্গেও। এক টুইটে কেটিকে নিজের পরবর্তী টুর দেখার আমন্ত্রণ জানিয়েছেন মেডোনা। টুইটটিতে তিনি লিখেছেন, 'টুরের সময় আমি তোমাকে সামনের সারিতে দেখতে চাই, ঠিক আছে?' অবশ্য এ ব্যাপারে কেটি কোনো মন্তব্য করেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন