রবিবার, ৮ এপ্রিল, ২০১২

টাঙ্গাইলে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত


টাঙ্গাইলে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত


Sun, Apr 8th, 2012 2:57 pm BdST
 
টাঙ্গাইল, এপ্রিল ০৮ - টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট হাসপাতালে মারা গেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় আউশনারা ইউনিয়নের মহিষমারা গ্রামে একটি ধানক্ষেতে বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে।

এর দুই আরোহীকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

ঘণ্টাখানেক পর সেখানে পাইলট অফিসার শরীফ মারা যান বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আহত স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি প্যারাসুটে নেমে আসেন বলে গ্রামবাসী জানায়।

ঘটনাস্থলে বিমান বাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন।

মহিষমারা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী রহিমা খাতুন (৫৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে তারা বিমানটি বিধ্বস্ত হওয়ার বিকট শব্দ শুনে দৌড়ে যান। বিমানটি তখন ধানক্ষেতের পাশে পড়ে ছিল।

তিনি বলেন, বিমানের ভেতরে পাইলট তার আসনে সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল। স্থানীয়রা লোকজন দা দিয়ে বেল্ট কেটে পাইলটকে বের আনেন এবং তার মাথায় পানি ঢালেন।

পরে তাকে পাশের চাপাড়িবাজারে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বলে জানান রহিমা।

দুর্ঘটনার বিষয়ে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত কর্মকর্তা জানান, পরে বিস্তারিত জানানো হবে।

বিমানটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বলে কর্মকর্তারা জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন