বুধবার, ৪ এপ্রিল, ২০১২


মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পেঙ্গুইন মেলা

মুক্ত সফটওয়্যার ও প্রযুক্তি প্রসারে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ৭ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে পেঙ্গুইন মেলা। ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত সফটওয়্যার ও প্রযুক্তির প্রসার ও ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী ছাত্র-শিক্ষক-জনতা এবং প্রযুক্তিপ্রেমীকে সচেতন করে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সকাল ১০ টায় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠান, মত বিনিময় এবং দর্শকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর রয়েছে। দ্বিতীয় পর্বে বিকাল ৩ টায় শুরু হবে বিনামূল্যে জিএনইউ/লিনাক্স ইনস্টল ও ব্যবহার সহযোগিতা।

এবারের আয়োজন থেকে লিনাক্স মিন্ট ১০ (জুলিয়া), ১১ (ক্যাটিয়া) ও ১২ (লিসা) এবং উবুন্টু ১০.১০ (ম্যাভেরিক মিরক্যাট), ১১.০৪ (ন্যাটি নারহোয়েল), ১১.১০ (অনেরিক অসেলট) এবং নপিক্স ৬.৭ বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন