চোখ ধাধানো স্পোর্টস কার আনলো পোর্শে
পোর্শের নতুন ক্যায়েন ডিজেল এসইউভি গাড়িকে বলা হচ্ছে বেশ শক্তি-সাশ্রয়ী গাড়ি। এটি আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। গাড়িটি পেট্রোলচালিত অন্যান্য গাড়ির তুলনায় ৩০ শতাংশ বেশি সাশ্রয়ী এবং প্রতি গ্যালন তেলে সর্বোচ্চ ২৮ মাইল পাড়ি দিতে পারবে। পোর্শের প্রেসিডেন্ট এবং সিইও ডেটলেভ ভন প্লেটেন ম্যাশএবলকে জানিয়েছেন,ক্যায়েন গাড়িটি মাত্র এক ট্যাংক ডিজেল দিয়ে নিউ ইয়র্ক থেকে ইনডিয়ানাপলিস পর্যন্ত প্রায় ৭৪০ মাইল পাড়ি দেয়া সম্ভব।
ম্যাশএবল জানিয়েছে,নতুন এই এসইউভির ইঞ্জিন হচ্ছে ৩.০-লিটার ভি৬ টার্বো ডিজেল ইঞ্জিন যাতে রয়েছে ২৪০ হর্সপাওয়ার। মাত্র সাত সেকেন্ডে এই গাড়ি ০ থেকে ৬০ মাইল পার আওয়ার গতি তুলতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন