বুধবার, ৪ এপ্রিল, ২০১২

লিপ ইয়ার: ইতিহাসে ২৯ ফেব্রুয়ারি


লিপ ইয়ার: ইতিহাসে ২৯ ফেব্রুয়ারি

বুধবার, ২৯ ফেব্রুয়ারী ২০১২
লিপ ইয়ার: ইতিহাসে ২৯ ফেব্রুয়ারি
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। আর আমাদের বছর ধরা হয় ৩৬৫ দিনে। ফলে প্রতিবছর ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় গণনার বাইরে থেকে যায়।

কিন্তু গ্রেগরীয় বর্ষপঞ্জিতে, এসময়টি ধরা হয়েছে। প্রতি চার বছরে একবার ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত ১ দিন যোগ করে এই কাজটি করা হয়। যাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার।

আর চার বছর পরপর এই দিনটিতে ঘটেছে নানা ঘটনা। তার মধ্যে কয়েকটি তুলে ধরা হলো-

১৫০৪: ক্রিস্টোফার কলম্বাস তার জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে একটি চন্দ্রগ্রহণের ভবিষ্যৎবাণী করেন।

১৭০৪ : রানি অ্যানির যুদ্ধে ফরাসি এবং আমেরিকান আদিবাসীরা ব্রিটিশ ম্যাসেচুয়েটসের একটি গ্রাম আক্রমণ করে ৫৬ জন গ্রামবাসীকে হত্যা করে।

১৭১২ : সুইডেনে ২৯ ফেব্রুয়ারির পর ৩০ ফেব্রুয়ারি হলো। এর কারণ তারা আগের নিয়মে ফিরতে চেয়েছিল।

১৭৯৬ : যুক্তরাষ্ট্র আর গ্রেট ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক ওয়াশিংটন চুক্তির স্বাক্ষরিত হয়।

১৮৬৪ : যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় ‘Kilpatrick-Dahlgren Raid’ ব্যর্থ হয়। ধূলিস্যাৎ হয় ১৫ হাজার ইউনিয়ন সৈন্যকে মুক্ত করার চেষ্টা।

১৯৩৬ : গন উইথ দ্য উইন্ড ছবির জন্য ম্যাক ড্যানিয়েল প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে অস্কার পান।

১৯৪০ : ফিনল্যান্ড এবং রাশিয়ার ভেতর শীতকালীন যুদ্ধের শান্তি আলোচনা শুরু হয়।

১৯৪৪ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাপুয়া নিউ গিনির অ্যাডমিরালটি দ্বীপ মার্কিন বাহিনী আক্রমণ করে।

১৯৫৬ : ব্রিটিশ পররাষ্ট্রসচিব জন সেলওয়েন লয়েড তার মধ্যপ্রাচ্য শান্তি মিশন শুরু করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ঘোষণা দেন তিনি দ্বিতীয় বারের মতো দেশ চালাবেন।

১৯৬০ : মরক্কোর আগাদির শহরে ভয়াবহ ভূমিকম্পে মারা যায় ১৫ হাজার মানুষ। প্লেবয় এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা হিউ হেফ্‌নার শিকাগোতে প্রথম ‘প্লেবয় ক্লাব’ চালু করেন।

১৯৮৪ : ১৫ বছর দেশ শাসন করা কানাডার প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডেও ১৯৮৪ সালের এই দিনে নির্বাচনে হেরে গিয়ে পদত্যাগ করেন।

১৯৯৬ : বসনিয়ার রাজধানী সারয়েভোতে সার্ব সেনাবাহিনীর অবরোধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এটা ছিল আধুনিক সময়ে কোনও রাজধানীর সবচেয়ে বড় অবরোধের ঘটনা।

ওই একই দিনে পেরুর ফাউচেট ফ্লাইট ২৫১ বিধ্বস্ত হয়ে ১২৩ জন যাত্রীর সবাই নিহত হন।

ব্রিটিশ পুস্তক প্রকাশনী সংস্থা  র‌্যান্ডম হাউজের সঙ্গে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপির উপর চুক্তিভঙ্গের কারণে ব্রিটিশ অভিনেত্রী এবং লেখিকা জোহান কলিন্সকে আদালত ১০ লাখ টাকা জরিমানা করে।

২০০০ : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মোজাম্বিকের বন্যার আক্রান্তদের সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। ওই বন্যাতে ৮০০ লোক নিহত হয়।

২০০৪ : হাইতির প্রেসিডেন্ট জাঁ বেত্রাদঁ আরিস্তিদকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন