বুধবার, ৪ এপ্রিল, ২০১২

সোয়াইন ফ্লু কমপিউটার ভাইরাস


সোয়াইন ফ্লু কমপিউটার ভাইরাস ছড়িয়ে পড়ছে



সোয়াইন ফ্লু সম্পর্কে তথ্য দেয়ার নামে সারাবিশ্বের কমপিউটার ভাইরাস ছড়িয়ে দেয়া হচ্ছে। ওই মেইল খোলামাত্র কমপিউটারটি ভাইরাস আক্রমণের শিকার হচ্ছে। স্পেনের কমপিউটার নিরাপত্তাসংশ্লি¬ষ্ট একটি প্রতিষ্ঠান এই তথ্য দিয়ে সতর্ক করে বলেছে, সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত কমপিউটারে রাখা সব তথ্য ব্যবহারকারীর অগোচরেই সাইবার অপরাধীরা সংগ্রহ করছে, যা পরবর্তীতে বিপদ ডেকে আনতে পারে। কোনো ওষুধ প্রস্ত্ততকারক প্রতিষ্ঠানের নামে ভাইরাসটি পাঠানো হয়। বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু আতঙ্ক বিরাজ করায় অনেকেই রোগটি সম্পর্কে জানতে ওই ভাইরাসযুক্ত মেইল খোলেন এবং আক্রমণের শিকার হন। তাই সোয়াইন ফ্লু তথ্যসম্বলিত মেইল না খুলতে পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন