আলহাজ মোড় ব্যবসায়ী সমিতি চুনু সভাপতি আসাদুল সম্পাদক
মঙ্গলবার, ১৩ মার্চ ২০১২
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর আলহাজ মোড় ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন রোববার রাতে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মকবুল হোসেন চুনু ১৯০ ভোট পেয়ে সভাপতি এবং আসাদুল হক ২০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি নবাব আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন কিরণ, কোষাধ্যক্ষ ইউনুছ আলী ভাষা, দফতর সম্পাদক মুক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য_ মোঃ মুরাদুল ইসলাম, মোঃ আবদুল আওয়াল গেদা, মোঃ হুমায়ন কবির ও সাইফুল ইসলাম বুলু।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঈশ্বরদী পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান। নির্বাচন সচিবের দায়িত্বে ছিলেন এমএ করিম।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঈশ্বরদী পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান। নির্বাচন সচিবের দায়িত্বে ছিলেন এমএ করিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন