ঈশ্বরদী ইপিজেডে মেগাটেক্স নীটার্স বন্ধ ঘোষণা
শুক্রবার, ২৩ মার্চ ২০১২
॥ ঈশ্বরদী প্রতিনিধি ॥ বুধবার ঈশ্বরদী ইপিজেডে মেগাটেক্স নীটার্স লি. এর প্রধান গেটে তালা দিয়ে শ্রমিকরা দিনভর বিক্ষোভ করেও দাবি পুরন না হওয়ায় ওই ঘটনায় বৃহস্পতিবার মেগাটেক্স নীটার্স লিমিটেড ঘেরাও করে এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংর্ঘষে লিপ্ত হয় শ্রমিকরা। এতে ৩ চীনা কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমুলো জানিয়েছে। এ ঘটনায় ইপিজেডের মেগাটেক্স নীটার্স লি. বন্ধ ঘোষণা করেছে বেপজা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানায়, তাদের প্রতি পিস কাপড় সেলাই বাবদ মাত্র ১৬ টাকা মজুরি প্রদান করা হয় অথচ আগে এই কাজেই বিল দেওয়া হতো ২১ টাকা করে। ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র্যাব অবস্থান নিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন