বুধবার, ৪ এপ্রিল, ২০১২

র‌্যাবের অভিযানে ঈশ্বরদীর খালিশপুর থেকে অস্ত্র ও গুলিসহ ১ জন গ্রেফতার


র‌্যাবের অভিযানে ঈশ্বরদীর খালিশপুর থেকে অস্ত্র ও গুলিসহ ১ জন গ্রেফতার

শনিবার, ২৪ মার্চ ২০১২




ঈশ্বরদী প্রতিনিধি  ২৯ ফেব্র“য়ারি ২০১২ তারিখ রাত আনুমানিক ২০৪৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন খালিশপুর গ্রামের জনৈক আখের উদ্দিন খান, পিতাঃ মৃত নাসির উদ্দিন খান এর বাড়ীর অনুমান ২০ গজ দুরে দরগা বাজার হতে মুলাডুলি বাজার গামী পাকা রাস্তার উপর কতিপয় সন্ত্রাসী নাশকতামূলক কাজ করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম তানভীর আনোয়ার এর নেতৃত্বে ডিএডি মোঃ সিরাজুল ইসলাম সহ একটি আভিযানিক দল রাত আনুমানিক ২১৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব অভিযান দলটি তার পিছু ধাওয়া করে এবং ধৃত করে। ধৃত ব্যক্তির নামঃ মোঃ সানোয়ার হোসেন (২২), পিতাঃ ধুনাই প্রাং, সাং-নাদুরিয়া, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনা।
পরবর্তীতে ধৃত আসামীর দেহ তল−াশী করে আসামীর কোমড়ে গোজানো অবস্থায় ০১ (এক) টি .২২ বোর বিদেশী রিভলবার এবং ৫ (পাঁচ) রাউন্ড গুলি উদ্ধার করে। উক্ত ঘটনার প্রেেিত নিজ হেফাজতে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অপরাধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন