বুধবার, ৪ এপ্রিল, ২০১২

ঈশ্বরদীতে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু


ঈশ্বরদীতে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

শনিবার, ২৪ মার্চ ২০১২
ঈশ্বরদী প্রতিনিধি ॥ ঈশ্বরদীর বাঘইল উত্তর পাড়ায় এক সন্তানের জননী রুমা খাতুন (২৩) নামে এক গৃহবধূ রহস্য জনক মৃত্যু হয়েছে। নিহত রুমার পরিবারের প থেকে এই ঘটনাকে হত্যা কান্ড বলে দাবী করা হলেও স্বামীর পরিবারের দাবী “নিছক আতœহত্যা”। হত্যার পর দোষ লুকিয়ে আতœহত্যা বলে প্রমাণ করতে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে মৃত্যু নিশ্চিত জেনে স্বামীর পরিবারের সদস্যরা পালিয়ে যায়। সে  উত্তর পাড়ার ট্রাক চালক আজিম উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইলশামারী গ্রামের ইমদাদুল হকের মেয়ে রুমা খাতুনের সাথে দেড় বছর পূর্বে একই উপজেলার বাঘইল উত্তর পাড়ার আলাউদ্দিন খাঁর ছেলে আজিম উদ্দিন এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সুখের সংসার আলোকিত করে জন্ম নেয় এক কন্যা সন্তান। বিয়ের পর পাষন্ড আজিমসহ তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবীসহ শারীরিক নির্যাতন করতো। ১৫ দিন ধরে আজিম উদ্দিন ঈশ্বরদীর বাইরে ট্রাক নিয়ে ভাড়ায় গেছেন। এদিকে শুক্রবার রুমার বাবা ইমদাদুল হক ঈশ্বরদীর ইলশামারী থেকে তাকে নিতে আসার কথা। মোবাইল ফোনে কথা বলার পর  রুমার পরিবারের সদস্যরা তার শ্বশুরবাড়ীতে এসে ঘরের দরজা বন্ধ  দেখে আত্বচিৎকারে স্থানীয়রা টের পেয়ে জানালা ভেঙে তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। পারিবারিকভাবে থানায়  কোন অভিযোগ না দেওয়ার কারণে এ বিষয়ে কোন মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন