মুম্বাইয়ের চাওয়াল আবাসিক এলাকায় প্রভু দেবা পরিচালিত দ্বিতীয় সিনেমা রৌদি রাঠোর -এর প্রথম প্রচারণামূলক কার্যক্রম শুরু হলো মঙ্গলবার। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে
মুম্বাইয়ের চাওয়াল আবাসিক অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহাকে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
সিনেমার একটি গানের দৃশ্যে নাচতে গিয়ে পা ভাঙার পরও আবেগে আপ্লুত পরিচালক প্রভু দেবা সিনেমাটি নিয়ে নিজের অনুভূতির কথা জানান। প্রভু দেবা বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি একইসঙ্গে সুখী এবং চিন্তিত।’
ওদিকে, সিনেমার কেন্দ্রীয় চরিত্র বিক্রম রাঠোর এর ভূমিকায় অভিনয়কারী অক্ষয় তার পেশাদারীত্বের কথা মাথায় রেখে জানিয়েছেন, ‘সবার সামনে প্রথমবারের মতো রৌদি রাঠোর এর গল্প নিয়ে হাজির হতে পারায় আমরা উচ্ছ্বসিত। এই সিনেমায় অ্যাকশন, নাচ, গান সব... সব আছে।’
তবে মজার বিষয় হলো হলে দেখানোর আগেই এই সিনেমা অবৈধভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
ওদিকে, সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা সোনাক্ষী নাকি টুইটারে অবৈধভাবে দেখার পরেও ভক্তদেরকে জানিয়েছেন ধন্যবাদ। সোনাক্ষী টুইটারে লিখেছেন, ‘আমি জানি এই কাজটা করা ঠিক হয়নি। কিন্তু আমারই বা কি করার থাকে; যদি তারা অবৈধভাবে দেখে আমাকে পছন্দ করে। তবে দর্শক আমাকে দেখে পছন্দ করায় আমি আনন্দিত।’
তারকাখচিত এই অ্যাকশনধর্মী সিনেমাটির প্রযোজনায় থাকছেন প্রখ্যাত বলিউডি নির্মাতা সঞ্জয় লীলা বানসালি এবং রনি স্ক্রুওয়ালা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন