সহ শিল্পীদের কিভাবে খুশি রাখতে হয়, তা খুব ভালো জানেন অক্ষয় কুমার। তাই তার সম্পর্কে জিজ্ঞেস করা হলে, একসঙ্গে অভিনয় করা নারী শিল্পীদের মুখ থেকে প্রসংসা ছাড়া অন্য কিছুই বের হয় না। এবার এই বন্দনাকারীদের দলে যোগ দিলেন অসিন। হাউসফুল ২সিনেমায় অভিনয় করা অক্ষয়-অসিন জুটির পর্দা রসায়ন দর্শক এখনো দেখতে না পেলেও অসিন ঠিকই মুগ্ধ হয়েছেন অক্ষয় জাদুতে।
আর এই জাদুতে মোহাবিষ্ট অসিনের উপলব্ধি, ‘সহ-শিল্পীদের মধ্যে আমার দেখা সবচেয়ে অবেদনময় পুরুষ অক্ষয় কুমার। ওর সঙ্গে শুটিং করা খুবই আনন্দের বিষয়। ও আপনাকে সবসময় মাথায় তুলে রাখবে।’
এদিকে এই খবর প্রকাশ হওয়ার কিছুদিন আগেই অসিন জানিয়েছিলেন, তার ‘প্রিয় বন্ধু’ জন আব্রাহাম তাকে নিজের মতো ‘হাফ মাল্লু’ বিয়ে করার উপদেশ দিয়েছেন।
তাই এখন দেখার বিষয়, অসিনের দাঁড়িপাল্লায় আকর্ষণের দিক থেকে কার দিকটা ভারী হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন