মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

তথ্য প্রক্রিয়া হবে ন্যানো চুম্বক দিয়ে



তথ্য প্রক্রিয়া হবে ন্যানো চুম্বক দিয়ে

magnet
মৌচাক আকৃতির ন্যানো চুম্বক ব্যবহার করে তথ্য প্রক্রিয়া করার নতুন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এধরনের ডিভাইসের সাহায্যে তথ্য প্রক্রিয়াকরণ আগের চেয়ে আরো দ্রুত হবে বলে জানা গেছে। খবর সায়েন্স ডেইলির।

জানা গেছে, হার্ড ডিস্কের মতো তথ্য সংরক্ষণের বেশিরভাগ আধুনিক ডিভাইসই অনেকগুলো একক চুম্বকের ক্ষমতার ওপর নির্ভর করে। কিন্তু পাশাপাশি অবস্থান করা চুম্বক ক্ষেত্রের কারণে এগুলোতে তথ্য সংরক্ষণে সীমাবদ্ধতা থাকে।

কিন্তু লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা তাদের বর্তমান গবেষণাতে স্পিন আইস নামের উপাদানে তৈরি মৌচাকের মতন ন্যানো আকৃতির চুম্বক ব্যবহার করেছেন। এতে পাশাপাশি অবস্থিত চুম্বকের প্রভাব তিন ভাগের দুই ভাগে নামিয়ে আনতে পেরেছেন তারা। একইসঙ্গে তারা দেখিয়েছেন, এই ধরনের ন্যানো ম্যাগনেট ব্যবহার করে তথ্য ধরে রাখা সম্ভব।

গবেষণাগারে মাইনাস ২২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এধরনের চৌম্বক ক্ষেত্রে তথ্য ধারণ করাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। বর্তমানে তারা স্বাভাবিক তাপমাত্রায় এধরনের উপাদানের ভেতর তথ্য ধরে রাখার উপায় খুঁজছেন। সেটি সম্ভব হলে তথ্য ধারণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন