থ্রিডি ক্যামেরা বানাচ্ছে অ্যাপল
সূত্র মতে, এই থ্রিডি ইমেজিং ক্যামেরার মাধ্যমে স্থিরচিত্র ও ভিডিও দুই ক্ষেত্রেই ত্রিমাত্রিক ইফেক্ট পাওয়া যাবে। সাধারণত অ্যাপল তাদের আগামী পণ্য কী হতে যাচ্ছে বা এতে কী কী সুবিধা থাকছে সে সম্পর্কে কখনোই মুখ খোলে না। কেবল পেটেন্টের আবেদন দেখেই বিভিন্ন ব্লগ ও সংবাদমাধ্যমকে ধারণা করে নিতে হয় অ্যাপলের আগামী পণ্যে কী সুবিধা আশা করা যেতে পারে।
থ্রিডি ইমেজিং ক্যামেরার এই পেটেন্টের জন্য আবেদনের বিষয়টি ফাঁস করেছে ‘পেটেন্টলি অ্যাপল’ সাইট। স্বভাবতঃই ধারণা করা হচ্ছে, আইফোন বা আইপ্যাডের ভবিষ্যতের কোনো সংস্করণে পাওয়া যাবে থ্রিডি ক্যামেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন