কেটির অটোগ্রাফ চান অমিতাভ
পঞ্চম আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে এবার সুদূর আমেরিকা থেকে এসেছেন কেটি পেরি এবং তার সঙ্গে বলিউডের এক তারকা বহুল বাহিনী নিয়ে ছিলেন অমিতাভ।
৬৯ বছর বয়সী অমিতাভ সুস্থ হওয়ার পর প্রথম এ অনুষ্ঠানে পারফর্ম করার বিষয়ে বেশ উচ্ছ্বসিত। আর তার সঙ্গে উচ্ছ্বসিত তার নাতনি নব্য নভেলিও।
সম্প্রতি অমিতাভ তার নিজস্ব ব্লগে লিখেছেন, ‘আমার নাতনি কেটি পেরি বলতে একেবারে পাগল। কেটির ভারতে আসার খবর শুনে সে আনন্দে ফেটে পড়েছে। এখন সে চায় কেটির একটা অটোগ্রাফ। জানি এটা পেতে হলে আমাকে এখন ঘাম ঝড়াতে হবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন