একজন এক অনুষ্ঠানে বলে তো আরেকজনের উত্তর আসে আরেক মঞ্চ থেকে। এই অবস্থা দেখে মনে হচ্ছে সালমান খান-শাহরুখ খানের কেউই রণে ভঙ্গ দিচ্ছেন না আপাতত। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সম্প্রতি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি উদযাপন উপলক্ষে ভারতীয় কোটিপতি ব্যবসায়ী মুকেশ ও তার স্ত্রী নীতা আম্বানির ডাকা এক পার্টিতে উপস্থিত হয়েছিলেন ভারতের শিল্পপতি, খেলোয়ার, রাজনীতিবিদ ও শিল্প-সংস্কৃতির একাংশ। অমিতাভ বচ্চন, আমির খান, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরো অনেকের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সালমান খানও। যথারীতি সালমানের কারণে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আসেননি শাহরুখ।
তবে যাই হোক অনুষ্ঠান ভালোমতোই সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে এবং আরো পাওয়া গেছে সালমান খানের বাণী!
শচীনকে প্রসংশাসূচক সে বাণীতে সালমান বলেছেন, ‘শচীনের রেকর্ড ভাঙ্গা শুধু মুশকিল নয় অসম্ভবও বটে... আর এ কথা ডন নয় আমি বললাম। এ কথা আমি বলতেই পারি। কারণ, এই সিনেমা আমার বাবাই লিখেছিলেন। সিনেমার স্বত্ত্বতো ওনার নামেই। আমিতজি (অমিতাভ বচ্চন) অভিনয় করেছিলেন সে সিনেমায়।’
এদিকে সাল্লুর এমন চাছাছোলা অপমানজনক কথা প্রকাশ পাওয়ার পরদিনই আইপিএল-এর এক অনুষ্ঠানে উপস্থিত শাহরুখ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘আমি এ ধরনের গল্পকে অসাড় বলে মনে করি। আমি নিজেকে জানার চেষ্টা করছি এতোদিন ধরে। তাই এ ধরনের মন্তব্যকারীদের আমি কোনো গুরুত্ব দিতে চাই না।’
আইপিএল পাঁচ এর শুরুর সময়ে শাহরুখ- সালমান এমন বাগযুদ্ধ আর কিছু না হোক, বলিউডবাসীর বেশ ভালোই বিনোদনের খোরাক যোগান দেবে বলে মনে করছেন সবাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন