মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

'Doom 3' এর জন্য তৈরি হচ্ছেন ক্যাটরিনা


চেহারা সর্বস্ব চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন বেচারি ক্যাটরিনা কাইফ। আর সেই একঘেয়েমী দূর করতেই সম্প্রতি তিনি অভিনয় করেছেন কিছুটা অ্যকশনধর্মী সিনেমা ‘এক থা টাইগার’ সিনেমায়। তবে পুরোপুরি অ্যাকশন সিনেমাধুম-৩-এ একজন শরীর চর্চায় দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে উপস্থাপনের জন্য এবার উঠেপড়ে লেগেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।


ক্যাটের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘ক্যাট ধুম-৩ -এর জন্য খুবই মনোযোগী। এমনকি এ সিনেমায় নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তিনি একজন অন্তর্জাতিক ফিটনেস ইনস্ট্রাকটরেরও সহায়তা নিচ্ছেন। আমির খানের বিপরীতে তিনি অভিনয় করবেন সিনেমাটিতে, এ বিষয়টিও মাথায় রেখেছেন ক্যাট।’ ওদিকে ক্যাট এর ব্যক্তিগত ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালা জানিয়েছেন, লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরে তিনি পুরোদস্তুর শরীর ঠিক করার কাজে লেগে পড়বেন।

উল্লেখ্য, শারীরিক বিভিন্ন কসরতের অভিনয় এ সময়কার বলিউডি অভিনেত্রীদের জন্য নতুন কোনো বিষয় নয়। ঐশ্বরিয়া, ধুম-২ ও যোধা অকবর এ অভিনয় করেছিলেন এমন কিছু অ্যাকশনধর্মী দৃশ্যে। ওদিকে প্রিয়াঙ্কা চোপড়াও দ্রোণা, ডন এবং ডন-২ সিনেমায় দেখিয়েছেন তার অ্যাকশন স্ট্যান্ট। কারিনা কাপুরও সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘এজেন্ট বিনোদ’ এ নিজেকে উপস্থাপন করেছেন ভিন্নরূপে।

বর্তমানে এই হট ছবির ধারা হিসেবে অ্যাকশন নতুন মাত্রা যোগ করেছে। বেশিরভাগ অভিনেতাকে এ বছরে অ্যকশন সিনেমায় দেখা যাবে। এর মধ্যে সালমান খানকে এক থা টাইগার, অক্ষয় কুমারকে রওডি র‌্যাদার, অজয় দেবগনকে তেজ এবং হৃত্বিককে দেখা যাবে কৃষ ৩-এ।

আর এ দৌড়ে নায়িকারাও পিছিয়ে নেই, তারাও আকশন সিনেমায় নায়কদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন