![]() |
| Movie :Doom 3 |
এরমধ্যে এটি চূড়ান্ত হয়ে গেছে যে, আমির রাজুর সিনেমাটিই প্রথমে করবেন। সেক্ষেত্রে ধুম-৩ শুরু করতে এর পরিচালককে আরো অপেক্ষা করতে হবে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আমির রাজুর সিনেমাতে কাজ করার সুযোগ ছাড়তে চান না। ওদিকে রাজুও সিনেমাটির জন্য অপেক্ষা করতে রাজি নন। তিনি প্রয়োজনে রণবীরকে নিয়েই কাজ শুরু করে দিতে চান।
এদিকে ধুম-৩ এর প্রযোজক আদিত্য চোপড়ার সমস্যা নেই আমির খানের জন্য অপেক্ষা করতে -এমনটাই জানা গেছে। সুতরাং আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং উদয় চোপড়াকে নিয়ে শুরু হতে যাওয়া আদিত্যের এ স্বপ্নের প্রজেক্ট পেছালো আরো এক দফা।
আর এ খবরে ক্যাটরিনার বছরে তিন খানের সঙ্গে অভিনয় করার শখ এখনো অপূর্ণই থাকলো।
অন্যদিকে গত বছর তিন খানের সঙ্গে অভিনয় করা কারিনা কাপুর এ খবরে ব্যাঙ্গের হাসি হেসেছেন বলেও শোনা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন