শনিবার, ৭ এপ্রিল, ২০১২

লম্বা নারীর ক্যান্সার ঝুঁকি বেশি


লম্বা নারীর ক্যান্সার ঝুঁকি বেশি


Thu, Apr 5th, 2012 6:31 pm BdST
 
ঢাকা, এপ্রিল ০৫ -লম্বা নারীদের ডিম্বাশয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকি কিছুটা বেশি। কয়েকটি গবেষণা পর্যালোচনা থেকে এ তথ্য পাওয়া গেছে।

এছাড়া, কখনো হরমোন পুনঃস্থাপন থেরাপি (এইচআরটি) নেয়নি এমন নারীদের ক্ষেত্রে মোটা হওয়াও এ ক্যান্সার ঝুঁকির কারণ হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

নারীদের উচ্চতার সঙ্গে ডিম্বাশয়ে ক্যান্সারের সম্পর্কের কথা বলা হয়েছে আগের বেশ কয়েকটি গবেষণায়। তবে এর তথ্য প্রমাণের ক্ষেত্রে রয়ে গেছে কিছু বৈসাদৃশ্য।

এ বিষয়ে বিশ্বের সবগুলো গবেষণা পর্যালোচনার পর নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে প্লস মেডিসিন জার্নাল। আর এতেই বেরিয়ে এসেছে নতুন ওই তথ্য।

বিশ্বের ১৪টি দেশের ৪৭টি গবেষণা পর্যালোচনা করে তৈরি করা হয়েছে নতুন এ গবেষণা প্রতিবেদন। এতে ডিম্বাশয়ে ক্যান্সার আক্রান্ত প্রায় ২৫ হাজার নারী এবং এ ক্যান্সার নেই এমন ৮০ হাজার নারীর ওপর গবেষণার ফল পর্যালোচনা করা হয়েছে।

প্রধান গবেষক অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যালেরি বেরাল বিবিসি’কে বলেন, “বিশ্বের সব নথিপ্রমাণ একাট্টা করে এটাই দেখা গেছে যে, উচ্চতার সঙ্গে ডিম্বাশয়ে ক্যান্সারের ঝুঁকি স্পষ্ট।” 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন