বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

পাওলি : সাহসী হওয়া মানে বিকিনি পরা নয়


সাহসী হওয়া মানে বিকিনি পরা নয়: পাওলি

পোস্টার প্রকাশ হওয়ার পর থেকেই আলোড়ন শুরু হয়েছিলো পাওলি দাম অভিনীত হেইট স্টোরি নিয়ে। আর সিনেমাটির প্রমো প্রচার হওয়ার পর সেই আলোড়ন বেড়েছে কয়েকগুণ। কিন্তু সহকর্মী ও ভক্তদের আচরণে অবাক হয়েছেন পাওলি দাম। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এই সিনেমাকে সাহসী মোড়কে সাজানোর হোতা পাওলি সোজাসাপ্টা বলেছেন, ‘সিনেমাটি ইরোটিক থ্রিলারধর্মী। তাই সত্যের সঙ্গে থাকতে খালামেলা সেক্স সিন না দিয়ে কি করে এটাকে বোঝানো যাবে? আপনারা দেখলেই বুঝবেন, ওই দৃশ্যগুলোর প্রত্যেকটিই সিনেমাটির গল্পের প্রয়োজনে এসেছে। তবে এর চেয়েও বড় কথা হলো, আমি বিশ্বাস করি সাহসী হওয়া মানে বিকিনি পরা নয়! যদিও হরহামেশা তাই করছেন অন্য অভিনেত্রীরা। আমার কাছে সাহসী হওয়ার মানে অভিনয় শিল্পীর কাছে এর আগে মূলধারার সিনেমায় কেউ করেনি, স্ক্রিপ্ট এমন কিছু দাবি করলে সেটি করা। এই সিনেমাটি তার মধ্যে একটা।’

পাওলি বলেছেন, ‘সিনেমাটি দেখার জন্য আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। মানুষ আমাকে দেখার পরে কিছুইতেই আমার অভিনয় অপছন্দ করতে পারবে না।’

কিন্তু, নিজের অভিনয় দক্ষতার প্রতি আত্মবিশ্বাসী পাওলি ইরোটিক সিনগুলোর সময়ও সমান আত্মবিশ্বাসী ছিলেন কি না, এমন প্রশ্ন করেছে ভারতীয় প্রত্রিকাগুলো।

এ বিষয়ে পাওলি বলেছেন, ‘শুটিংয়ের সময় পরিচালক বিবেক আমাকে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিপরীত অভিনেতার সঙ্গে অভিনয়ে আমার স্বাচ্ছন্দ্যের প্রতি সর্বোচ্চ নজর রাখা হয়েছিলো। তাই দেখা যেতো বেশ হেসেখেলেই আমরা ওই দৃশ্য ধারণের কাজ শেষ করেছি।’

তবে, আনন্দের সঙ্গে সিনেমাটির শুটিং শেষ করলেও পরবর্তীতে নাকি এমন সিনেমায় আর কখনো অভিনয় করবেন না, এমনটাই জানিয়েছেন পাওলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন