শনিবার, ৭ এপ্রিল, ২০১২

ইয়েল ইউনিভার্সিটির ফেলোশিপ পাচ্ছেন শাহরুখ


ইয়েল ইউনিভার্সিটির ফেলোশিপ পাচ্ছেন শাহরুখ


Sat, Apr 7th, 2012 1:58 pm BdST
 
ঢাকা, এপ্রিল ০৭ - ভারতের চলচ্চিত্র তারকা শাহরুখ খানকে সম্মানজনক চাব ফেলো দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি।

শিল্পের মাধ্যমে ‘মানবিকতার আদর্শ’ তুলে ধরার জন্য চলতি বছর ১২ এপ্রিল শাহরুখ খানকে এ সম্মাননা দেওয়া হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

চাব ফেলোশিপ কর্তৃপক্ষ বলছে, চলচ্চিত্র ও মানবিকতার মাধ্যমে আদর্শ ও আকাক্সক্ষাকে তুলে ধরে শিল্পকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে তার প্রজন্মের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শাহরুখ খান।

চাব ফেলোশিপ অর্জনের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নোবেলজয়ী ও আন্তর্জাতিক নেতারা রয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, রোনাল্ড রিগান ও জিমি কার্টারকে ফেলোশিপ দিয়েছে। এছাড়া লেখক অক্তাবিও পাজ, কার্লোস ফুয়েন্তেস, টনি মরিসন, চলচ্চিত্র নির্মাতা সোফিয়া কোপ্পোলা, প্রকৌশলী ফ্রাঙ্ক গেরি, কোরিওগ্রাফার মিখাইল বেরিসনিখোভ ও সাংবাদিক ওয়াল্টার ক্রোনকাইটকে এ সম্মাননা দেয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

শাহরুখ এ পর্যন্ত ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান। ফেলোশিপ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে শাহরুখ সেখানে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্যও রাখবেন বলে জানা গেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন