বুধবার, ৪ এপ্রিল, ২০১২

মেয়র সাক্কুকে দলে ফিরিয়েছে বিএনপি


মেয়র সাক্কুকে দলে ফিরিয়েছে বিএনপি


Wed, Apr 4th, 2012 10:06 pm BdST
 
কুমিল্লা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহিষ্কারাদেশ মাথায় নিয়ে কুমিল্লার মেয়র নির্বাচিত হওয়া মনিরুল হক সাক্কুকে পুনরায় দলে ফিরিয়েছে বিএনপি।

সাক্কুর আবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন বলে দলটির যুগ্মমহাসচিব রিজভী আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সাক্কু বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় সাক্কু আবার এই পদ দুটিতে বহাল হলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ইভিএমে আপত্তি জানিয়ে বিএনপি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা সত্ত্বেও দলীয় পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেন সাক্কু।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে ২৯১০৬ ভোটে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হন তিনি।

নির্বাচনের পর সাক্কু বলেছিলেন, দল চাইলে তিনি ফিরতে রাজি আছেন।

মেয়র হিসেবে শপথ নেওয়ার পর দিনও সাক্কু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এরপর খালেদার চট্টগ্রাম রোড মার্চের সময়ও কুমিল্লায় তাকে অভ্যর্থনা জানান সাক্কু। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন