| ||||||||||
শফিকুল ইসলাম বয়াতি (২৫) নামের এই মৌয়ালকে শুক্রবার মধ্যরাতে গুরুতর আহত অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। তার বাড়ি সাউথখালী ইউনিয়নের চালতেবুনিয়া গ্রামে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বন বিভাগের অনুমতি নিয়ে শফিকসহ কয়েকজন মৌয়াল গত মঙ্গলবার মধু সংগ্রহে সুন্দরবনে গিয়েছিলেন। শুক্রবার বিকেল ৩টার দিকে কোকিলমনি ত্রিকোণ দ্বীপ এলাকায় একটি রয়েল বেঙ্গল টাইগার শফিককে আক্রমণ করে। শফিকের সহকর্মী মৌয়াল কাঞ্চন আলীর উদ্ধৃতি দিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মৌচাক ভাঙার সময় বাঘ আক্রমণ করে শফিককে মাটিতে ফেলে দেয়। শফিক তখন বাঘের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে।” এ সময় অন্য মৌয়ালরা লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি শফিককে ফেলে বনে ঢুকে যায়। দুই-তিন মিনিটের ধস্তাধস্তিতে ঘাড়, গলা ও বুকে গুরুতর জখম হয়েছেন শফিক। শুক্রবার রাতে তাকে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসার পর হাসপাতালে পাঠানো হয় বলে জানান কাশ্যপি। শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক একরামুল কবির জানান, শফিকের দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। | ||||||||||
শনিবার, ৭ এপ্রিল, ২০১২
বাঘের থাবা থেকে জীবন নিয়ে ফিরলেন মৌয়াল শফিক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন