আমি করলেই দোষ: পাওলি
যদিও হেইট স্টোরি সিনেমার প্রথম প্রকাশেই মানুষের উৎসাহ ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে যাওয়ার খবরে অবাক হয়েছেন পাওলি নিজেও। তবে বলিউডের জন্য নিজেকে নতুন করে গড়তে পেরে আনন্দিতও তিনি। কিন্তু ‘প্রবলেম কি বাত’ হলো প্রকাশিত টিজার এবং পোস্টারে তার অমন ‘উদার’ হওয়াকে অনেকে বাঁকা চোখে দেখছেন। যা বিলকুল ঠিক হচ্ছে না বলেই মনে করছেন এই এলেমদার বাঙ্গালী ললনা। তার মতে, বলিউডের এমন কোনো আমল পাওয়া যাবে না, যখন কি-না খোলামেলা দৃশ্য ছাড়া সিনেমা মুক্তি পেয়েছে। আর সবাই কিনা তারই দোষ দেখছে?
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কল্যাণে ‘বঙ্গ’ এবং ‘বম্ব শেল’-এর মিশেল শব্দ ‘বঙ্গশেল’ হিসেবে পরিচিতি পাওয়া পাওলি আরো জানিয়েছেন, ভাট প্রডাকশন তাদের নায়িকাকে পর্দায় দেখানোর জন্য ফ্রেমের অতিরিক্ত জায়গা খরচ করতে একেবারেই নারাজ ছিলেন। তাই তাকে বিক্রম ভাটের হেইট স্টোরি সিনেমায় অভিনয়ের জন্য দুই মাসের ডায়েট করতে হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন