বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

জুলিয়েট চরিত্রে সারিকা


জুলিয়েট চরিত্রে সারিকা

মডেল ও অভিনেত্রী সারিকা অমর চরিত্র জুলিয়েট-এর ভূমিকায় অভিনয় করলেন। টেলিফিল্মটিতে সারিকার বিপরীতে রোমিও চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী আগুন।

উইলিয়াম শেক্সপিয়ারের রোমান্টিক প্রেমের কাহিনী ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে একই নামের টেলিফিল্মটি নির্মাণ করেছেন সৈয়দ সাঈদ হোসেন বাবুল।

সারিকা জানিয়েছেন, ‘বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও এ পর্যন্ত কোনো বিখ্যাত চরিত্রে অভিনয় করা হয়নি। খুব ভালো লাগছে আমার পছন্দের একটি চরিত্রের মাধ্যমেই এমন চরিত্রে যাত্রা শুরু করলাম।’

পরিচালক জানিয়েছেন, ‘এর গল্প যেমন মানুষের পরিচিত তেমনি চরিত্র দু’টি আরো বেশি পরিচিত। তাই কাজ করার সময় একটি শঙ্কা কাজ করছিল। তবে দুজনেই ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

টেলিফিল্মটি আসছে ঈদুল ফিতরে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন