বিদ্যায় আগ্রহী আমির
সম্প্রতি ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর অভিনয় খুঁতখুঁতে স্বভাবের জন্য তাকে বলিউডের ‘পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের সঙ্গে তুলনা করা হয়। অনেক চলচ্চিত্র বোদ্ধা তাকে ‘মহিলা আমির খান’ বলেও সম্বোধন করেন।
বিষয়টি নিয়ে এক প্রতিক্রিয়ায় আমির জানান, ‘আমি মনে করি, বিদ্যাকে তার স্বনামেই ডাকা উচিত। তাছাড়া আমি কে তাকে আমার নাম দেয়ার? তিনি খুবই গুণী এবং অসাধারণ একজন অভিনেত্রী। আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী।’
আমির আরো জানান, ‘আমি তার ‘কাহানি’ ছবিটি দেখিনি। কিন্তু আমি জেনেছি দর্শক ছবিটি দারুণভাবে নিয়েছে। বিদ্যার সম্পর্কেও আমি অনেক ভালো মন্তব্য শুনেছি। তার সাম্প্রতিক ছবিগুলো দর্শক ভীষণ পছন্দ করেছে। এজন্য বিদ্যাকে অভিনন্দন।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন