ঢাকায় আশা ভোঁসলের প্রথম কনসার্ট
‘ইটার্নাল আশা- লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টের আয়োজক ম্যাকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান বলেন, ‘বাংলাদেশের দর্শক ও শ্রোতাদের কথা মাথায় রেখেই আমরা আশা ভোঁসলের মতো একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর কনসার্টের আয়োজন করেছি। এর আগে আমাদের আয়োজিত ব্রায়ান অ্যাডামসের কনসার্টটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং এরই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ। সামনের দিনগুলোতে সবার সহযোগিতায় আমরা এমন আরও কিছু সঙ্গীতানুষ্ঠান বাংলাদেশের দর্শক এবং শ্রোতাদের উপহার দিতে পারবো বলে আশা করছি।’
আশা ভোঁসলে প্রায় ১ হাজারেরও বেশি ভারতীয় চলচ্চিত্রে গান গেয়েছেন। ২০১১ সালে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে ‘মোস্ট রেকর্ডেড আর্টিস্ট’-এর স্বীকৃতি দেয়।
‘ইটার্নাল আশা- লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টের সহযোগিতায় রয়েছে বাংলাদেশের দি সিটি ব্যাংক লিমিটেড, বাংলালিংক ও কোকাকোলা। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এনটিভি এবং রেডিও টুডে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন