ঢাকা, এপ্রিল ০৩ দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে চলমান মাঝারি ধরনের তাপপ্রবাহ আরো অন্তত একদিন চলবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরপর চলতি মাসে দুয়েকটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর) বয়ে যেতে পারে বলে র্দীর্ঘ মেয়াদি পূর্বাভাস মিলেছে।
এতে আরো বলা হয়েছে, এপ্রিল মাসে কালবৈশাখীর পাশাপাশি সাগরে দুই থেকে একটি নিুচাপ সৃষ্টি হতে পারে, যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, সন্দ্বীপ, চাঁদপুর, ফেনী, পাবনা, বগুড়া ও সৈয়দপুর অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা বুধবারও তা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সিলেটে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেন্টিগ্রেড।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মাসে উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্য অঞ্চলে তিন থেকে দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
চলতি মাসের পূর্বাভাসে অধিদপ্তর জানায়, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তীব্র কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে দুই থেকে একটি নিুচাপ সৃষ্টির পর ঘূর্ণিঝড়ও হতে পারে।
আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশে আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লে¬ষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু রিগ্রেশন ও এনালগ মডেল, এল নিনো/লা নিনা অবস্থা, উপগ্রহ ও রাডার চিত্র ইত্যাদির যথাযথ বিশ্লে¬ষণ করে দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস দেয় অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।
এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় অধিদপ্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন